অস্ত্র ও শাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি বন্দুক, একটি কার্তুজ ও পাঁচটি রামদা উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। উপজেলার চরানল এলাকা থেকে গত রোববার রাতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। একই রাতে কুমিল্লা সদর উপজেলার কটকাবাজার এলাকা থেকে ৫০৮টি ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কর্মকর্তা মেজর ইশতিয়াক।