অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে একটি পিস্তল, একটি কাটা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছেন বিজিবির জওয়ানেরা।
বিজিবি সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির নায়েব সুবেদার সুবীর মাহমুদের নেতৃত্বে বিজিবির জওয়ানেরা উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার বাসিন্দা মৃত জাফর আলীর ছেলে নুর হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁরা একটি পিস্তল, একটি কাটা বন্দুক, দুই রাউন্ড গুলি, ১৩৪টি ইয়াবা বড়ি ও একটি মদের বোতলসহ টেকনাফ পৌর এলাকার ইসলামাবাদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. হাসিম (৩৮), নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকের ১২০৫ নম্বর শেডের মৃত বাকের আহমদের ছেলে মো. হোসেন (৪০) ও পশ্চিম লেদা এলাকার মো. উল্লাহর স্ত্রী হাসিনা বেগমকে (২২) আটক করেন।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।