অস্ত্র গুলি ও ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. হাসানকে (৩২) অস্ত্র, গুলিসহ আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বজরা ইউনিয়নের দিঘিরজান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত হাসান সোনাইমুড়ী পৌরসভার বালুয়াই এলাকার মো. হানিফের ছেলে। তাঁর বিরুদ্ধে এর আগে তিনটি মাদকের মামলা রয়েছে। গতকাল বিকেলে অস্ত্র ও মাদক নিয়ে বজরার দিঘিরজান এলাকায় অবস্থান করছে—গোপন সংবাদে এমন তথ্য পেয়ে থানা-পুলিশের একটি দল ওই এলাকায় যায়। এরপর পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁর কাছে একটি বিদেশি রিভলবার, পাঁচটি গুলি, দুটি ম্যাগাজিন ও ৩৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।