অস্ত্র-গুলি ও ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলার হাকিমপুরের হিলি সীমান্তসংলগ্ন সোনাপুর গ্রামের একটি মাঠ থেকে ছয়টি পিস্তল, বেশ কিছু গুলি ও ম্যাগাজিন এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল সোমবার এসব উদ্ধার করেন। পুলিশ ও বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।হিলি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. বেলায়েত হোসেন জানান, গতকাল বিজিবির দিনাজপুর সেক্টরের জেনারেল স্টাফ অফিসার-২ মেজর মো. জাকির হোসেন বিজিবির কয়েকজন সদস্যকে নিয়ে সোনাপুরের ফাঁকা মাঠে ওত পেতে থাকেন। ওই সময় পাঁচ-ছয়জন চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা মাঠে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। মেজর জাকির হোসেন জানান, চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ছয়টি নাইন এমএম পিস্তল, ৩৬টি গুলি, ১২টি ম্যাগাজিন এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল কাজী শওকত আলম এবং জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।