প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত থেকে একটি ভারতীয় পিস্তল, একটি গুলি ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি ৬ ব্যাটালিয়নের মুন্সীপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকির টহল দল গত বুধবার রাত সোয়া ১১টার দিকে এক চোরকারবারির ফেলে যাওয়ায় থলে থেকে ওই সব জব্দ করে।