অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর সেতুর উত্তর পাশের বাঘাট এলাকা থেকে গত সোমবার রাতে অস্ত্র-গুলিসহ মো. গিয়াস শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের একটি দল। তাঁর বাড়ি উপজেলার বাটিকামারী ইউনিয়নের চরবাহারা গ্রামে। গিয়াসের কাছ থেকে দুটি শুটারগান, পাঁচটি গুলিসহ ছুরি ও তরবারি উদ্ধার করা হয়েছে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল রহমান বলেন, গতকাল গিয়াস শেখকে আসামি করে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা করেছে র্যাব। আগামীকাল (আজ বুধবার) গিয়াসের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
ফরিদপুর অফিস