প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল রোববার বিকেলে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি ও আট কার্টন বিয়ারসহ বাবুল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুল উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর এলাকার আফাজ উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পাঁচটার দিকে বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুটি রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি পাইপগান ও আট কার্টন বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। বাবুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় ডাকাতি মামলা রয়েছে। ওই মামলা জামিনে ছিলেন তিনি। পুলিশ জানায়, ওই অস্ত্র দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বাবুল।