অস্ত্র ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা এলাকার কৈকুন্ডা গ্রাম থেকে রকিবুল ইসলাম (২৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার পুলিশ জানায়, অবৈধ অস্ত্র বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ নুর আলম পাটওয়ারীর নেতৃত্বে একদল পুলিশ রকিবুলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।