প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল শাপলা চত্বর মোড়ে গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে নারীসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম ও হাছিনা বেগম। ডিবির উপকমিশনার (পূর্ব) মো. মাহবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অস্ত্র-গুলি এনে ঢাকায় তাঁদের চক্রের সদস্যদের কাছে বিক্রি করতে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।