অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর লাভলী সিনেমা হলের সামনে থেকে গুলিভর্তি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১-এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত দু্ইটায় দ্বীন ইসলাম (২৫) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার র‌্যাব-১১ সূত্রে জানা যায়, দ্বীন ইসলাম একজন্রঅস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ক্রয়-বিক্রয় করছিলেন।