প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ মন্টু মালিথা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে৷ তিনি ভেড়ামারা বামনপাড়া এলাকার বয়েজ মালিথার ছেলে৷ গত বুধবার রাতে আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ ব্যাঙগাড়ী মাঠ থেকে একটি পাইপগান, গুলি ও ২০০ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়৷ এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ৷ এসব ঘটনায় থানায় মামলা হয়েছে৷ কুষ্টিয়া অফিস|