অস্ত্র মামলায় এক ব্যক্তির সাত বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৪-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. বেলাল উদ্দিন ওরফে রিপন পলাতক। তাঁর বাড়ি ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে। সূত্র জানায়, ২০০৩ সালের ১৩ ডিসেম্বর রাতে ফেনী পৌরসভার উত্তর রামপুর সওদাগরবাড়ির একটি ঘর থেকে দেশে তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ মো. বেলাল উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে।