অস্ত্র মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ অভিযোগ গঠন করেন।মামলার আসামিরা হলেন এহতেশামুল হক ওরফে ভোলা ও মনির হোসেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, আদালত অস্ত্র মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ১৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। তিনি জানান, গতকাল আসামি মনির হোসেনের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মাহমুদা খানমকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। আর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় এহতেশামুল হক ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে পুলিশ বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করে। ২৮ জুলাই অস্ত্র মামলায় দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।