অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১৭ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলায় মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লার ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক নূর মোহামঞ্চদ শাহরিয়া কবির এ রায় দেন।র‌্যাব ২০১০ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে অস্ত্রসহ নাসির উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এপিপি মো. মুরাদ হোসেন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন কাজী মেজবাহ উদ্দিন।