অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় দেন।
সাজা পাওয়া আসামির নাম রিপন ওরফে চশমা রিপন (৩৫)। তিনি ফতুল্লার নয়ামাটি এলাকার বাসিন্দা।
রায়ের সময় রিপন আদালতে অনুপস্থিতিত ছিলেন।
সরকারি কৌঁসুলি জাসমিন আহমেদ রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩১ জুলাই রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় তাঁর কাছে একটি দেশীয় পাইপগান, ৫০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাঁর বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ।