অস্ত্র মামলায় একজনের ১০ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ এ এম জুলফিকার হায়াৎ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সোহানুর রহমান পলাতক। চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী এস এম মাসুদ হাসান প্রথম আলোকে বলেন, ২০০১ সালের ১৩ এপ্রিল সোহানুরের কাছ থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় মামলা হয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
সোহানুর রহমান ফটিকছড়ির দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।