অস্ত্র মামলায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম নুরুল আবছার। গতকাল বৃহস্পতিবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন। সরকারি কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি নুরুল আবছারকে কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। ২০০৪ সালের ৩ জুলাই বোয়ালখালী উপজেলার সরোয়াতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ নুরুল আবছারকে গ্রেপ্তার করে পুলিশ।