অস্ত্র মামলায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র-গুলি রাখার অভিযোগে দায়ের করা মামলায় মো. আরিফ নামে এক যুবককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর গতকাল বুধবার এ রায় দেন। চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত আরিফ জামিনে গিয়ে পলাতক রয়েছেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত তাঁকে ১২ বছরের সাজা দেন। ২০০৯ সালের ১২ জুলাই নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি পোলট্রি ফার্মের পাশ থেকে একটি রিভলবার ও নয়টি গুলিসহ ওই আসামিকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হলে তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৯ জুলাই আসামি আরিফের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গতকাল আদালত এ মামলার রায় দেন।