অস্ত্র মামলায় দুজনের ৩১ বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে পৃথক দুটি অস্ত্র মামলায় দুজনকে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার গত বুধবার এসব মামলার রায় দেন।তাদের মধ্যে মাদারীপুর শহরের থানতলী এলাকার জয়নাল কাজীর ছেলে সুমন কাজীকে ২১ বছর ও শিবচর উপজেলার চরকামারকান্দি গ্রামের আবদুল হালিমের ছেলে হায়দার আলীকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩ জানুয়ারি সুমন কাজীকে মাদারীপুর জেলা খাদ্য কার্যালয়ের সামনে থেকে গুলিভর্তি রিভলবারসহ আটক করে পুলিশ। ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর শিবচর উপজেলার চরকামারকান্দি গ্রামের আবদুল হালিমের ছেলে হায়দার আলীকে স্থানীয় জনতা একটি দেশীয় পাইপগানসহ আটক করে পুলিশে সোপর্দ করে।