অস্ত্র মামলায় বোমারু মিজান ও তাঁর স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান ও তাঁর স্ত্রী হালিমা বেগমকে অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক ধারায় গুলি রাখার দায়ে তাঁদের সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। উভয় সাজা একই সঙ্গে চলবে।ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান গতকাল রোববার এ রায় ঘোষণা করেন। রায়ের আগে বোমারু মিজান ও হালিমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় হালিমার সঙ্গে আড়াই বছর বয়সী একটি মেয়ে ছিল।