অস্ত্র মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন আহম্মেদকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শ্রীপুর থানার একটি অস্ত্র মামলায় গত রোববার আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলা থেকে জানা গেছে, শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ী গ্রামের ব্যবসায়ী মো. আলাউদ্দিন ২০০৯ সালে বাদী হয়ে কুতুবকে প্রধান আসামি করে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনে মামলা করেন। গত রোববার কুতুব গাজীপুর আদালতে হাজির হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠান।