অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও গুলি রাখার অভিযোগে ফরিদপুর সদরের রামকান্তপুর গ্রামের তৈয়ব শেখকে (২৫) ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামান এ রায় দেন।ফরিদপুরের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান বলেন, ২০১১ সালের ১৮ আগস্ট রাতে পুলিশ একটি বিদেশি পিস্তল, তিনটি গুলিসহ তৈয়ব শেখকে গ্রেপ্তার করে। এর পর থেকেই তিনি কারারুদ্ধ ছিলেন। মামলার রায় ঘোষণার সময় তৈয়ব শেখ আদালতে হাজির ছিলেন। আদালতের পেশকার প্রণব চক্রবর্ত্তী জানান, পিস্তল রাখার অভিযোগে ১০ বছর ও গুলি রাখার অভিযোগে সাত বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। আসামিকে দুটি দণ্ডই আলাদাভাবে ভোগ করতে হবে।