অস্ত্র রাখার দায়ে স্বামী-স্ত্রীর ১০ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র রাখার দায়ে স্বামী-স্ত্রীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার পঞ্চম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গিয়াসউদ্দিন ও তাঁর স্ত্রী আলেয়া বেগম। গিয়াসউদ্দিন পলাতক রয়েছেন।
অতিরিক্ত চট্টগ্রাম মহানগর পিপি শামসুল আলম জানান, ২০০৪ সালের ১৩ মে নগরের কোতোয়ালি আসকারদিঘিরপাড় চেয়ারম্যান কলোনির একটি ভাড়া বাসা থেকে একটি এলজি, দোনলা বন্দুকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তাঁরা হলেন আলেয়া বেগম, শফিকুল ইসলাম, গিয়াসউদ্দিন, মো. মামুন ও মনিরুল হাসান। তদন্ত শেষে পরের বছরের ২৪ এপ্রিল পাঁচজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় পুলিশ। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দিয়েছেন। রায়ে বেকসুর খালাস পেয়েছেন বাকি তিনজন। রায় ঘোষণার পর আলেয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।