অস্ত্র রাখার দায়ে ১৭ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে অবৈধ অস্ত্র রাখার দায়ে হাবিবুর রহমান নামের এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান শিবগঞ্জ উপজেলার পরানশিয়া গ্রামের বাসিন্দা। গুরুদাসপুর থানার পুলিশ ২০১২ সালের ৪ আগস্ট অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। এ সময় হানিফ পরিবহনে তল্লাশিকালে হাবিবুর রহমানের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়। এ ব্যাপারে গুরুদাসপুর থানার তৎকালীন এসআই ওসমান গনি মামলা করেন।