অস্ত্রবাজি করলে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করুন: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা রাজনীতির নামে হল দখল, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও অস্ত্রবাজি করে, তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করুন। এতে অন্যরাও শিক্ষা পাবে।’তিনি আরও বলেন, ‘সংসদে আমরা পরস্পরকে গালাগাল করি, অশালীন ভাষায় আক্রমণ করি। এতে দেশের তরুণসমাজ নিরুৎসাহিত হয়।’গত রোববার দুুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলা সদরের আতাতুর্ক উচ্চবিদ্যালয় মাঠে দিশারী নামের স্থানীয় একটি সামাজিক সংগঠনের আয়োজনে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী দিনে তোমরা হবে দেশের কান্ডারি। নিজেদের সব দিক দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলো। তা হলে দেশ ও জাতি উপকৃত হবে।’সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও বিজন বিহারী ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক আবদুর রহমান, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহান আরা বেগম প্রমুখ।