অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে অনু খাঁ (২৮) নামের এক তরুণকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের ধুলিয়াট বাগদুল গ্রামের বক্কার খাঁর ছেলে। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে অনুকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় শাটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়। l রাজবাড়ী প্রতিনিধি