অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জের বাবলাতলা নামক স্থান থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বেলাল হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে। বেলাল জয়পুরহাটের খঞ্জনপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ছানোয়ার হোসেন বলেন, অস্ত্রের বিষয়ে জানতে বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি