প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলার বগাদি এলাকা থেকে গত শুক্রবার রাতে পুলিশ অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে। তাঁরা হলেন মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর গ্রামের শওকত হোসেন মেহেদি (২৮) ও মহিষেরচর গ্রামের সুজন গৌড়া (২৮)। শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানভির হায়দার বলেন, রাত ১১টার দিকে পুলিশ শরীয়তপুর চিকন্দি সড়কের বগাদি এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক যাচ্ছিলেন। পুলিশ গতি রোধ করলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, ছয়টি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।