অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে বিজয় (২৪) নামের এক তরুণকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের মাঠ থেকে তাঁকে আটক করা হয়। বিজয় মথুরাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মথুরাপুর ক্যাম্পের পুলিশ রাতে অভিযানে বের হলে মথুরাপুর মাঠে ওত পেতে থাকা চার-পাঁচজন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে পুলিশ একটি এলজিসহ বিজয় নামের এক তরুণকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।