প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জৈন্তাপুরের সীমান্ত এলাকা থেকে গতকাল বুধবার অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জৈন্তাপুর বিজিবির লালাখাল ফাঁড়ি সূত্র জানায়, ভারত থেকে অস্ত্রের চালান আসছে—এমন তথ্য পেয়ে মঙ্গলবার রাতে বিজিবি লালাখাল চা-বাগান এলাকায় অবস্থান নেয়। ভোরে জৈন্তাপুরের উত্তর কালিঞ্জীবাড়ি গ্রামের আবুল হোসেন ও রূপচেং গ্রামের কুতুব উদ্দিনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি পাইপগান, অস্ত্র তৈরির কিছু সরঞ্জামাদি ও কিছু টাকা উদ্ধার করা হয়। পরে বিজিবি অস্ত্র আইনে মামলা করে তাঁদের থানায় সোপর্দ করে। নিজস্ব প্রতিবেদক, সিলেট