অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অনুচন্দ গ্রাম থেকে গত শুক্রবার অধীর সূত্রধর নামের এক ব্যক্তিকে একটি এসএমজিসহ আটক করেছে র‌্যাব-৯-এর একটি দল। আজ রোববার তাঁকে সুনামগঞ্জের আদালতে তোলা হবে। জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, র‌্যাব-৯-এর ডিএডি শহিদুর রহমান আটক অধীর সূত্রধরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।