অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ মো. শাহ আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দেশে তৈরি একটি রিভলবার, পাঁচটি তাজা গুলিসহ তাঁকে আটক করা হয়। শাহ আলম ফেনী জেলার সোনাগাজী উপজেলার পূর্ব মির্জাপুর গ্রামের নূর আলমের ছেলে। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নাজির আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।