অস্ত্রসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে গতকাল বুধবার গুলিভর্তি রিভলবারসহ মোহাম্মদ মামুন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, বেলা সাড়ে তিনটার দিকে মেরুল বাড্ডার আনন্দনগরে তল্লাশিচৌকি বসানো হয়। ওই সড়ক দিয়ে আসার পথে মামুন তল্লাশিচৌকি দেখেই পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁর পিছু নিয়ে দৌড়ে তাঁকে আটক করে এবং শরীর তল্লাশি চালিয়ে গুলিভর্তি রিভলবার উদ্ধার করে।