অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ আয়েশা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ডাকাত আবদুল মালেককে ধরার জন্য একদল পুলিশ বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহীরপাড়া তাঁর নিজ বাড়িতে অভিযান চালান। কিন্তু পুলিশের উপস্থিতির টের পেয়ে মালেক বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একনলা লম্বা বন্দুকসহ তাঁর স্ত্রী আয়েশাকে আটক করে।