অস্ত্রসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল পৌরসভার ফতেহপুর এলাকার ১১ নম্বর সড়ক থেকে গত বুধবার দিবাগত রাতে সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, পাঁচটি গুলি ও গ্রিল কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার নোয়াখোলা গ্রামের সাইফুল ইসলাম ও অটোরিকশার চালক মো. কালু।