অস্ত্রসহ আদিবাসী গ্রেপ্তার ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে গত শনিবার দিবাগত রাতে র‌্যাব অভিযান চালিয়ে পিস্তল, গুলিসহ অতুল কুমার (৩০) নামের এক আদিবাসীকে গ্রেপ্তার করেছে।জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় আদিবাসী পরিষদের পাবনা জেলা শাখা। গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। র‌্যাব-১২ পাবনা ক্যাম্প জানায়, গ্রামের এক যুবক অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর শয়নকক্ষ থেকে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে মামলা করে তাঁকে আটঘারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ওই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদের পাবনা জেলা শাখা। শহরের আবদুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে তারা নিজেদের নিরাপত্তা দাবি করেছে।