অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা নগরের সমাজসেবা অধিদপ্তরের সামনে থেকে গতকাল শুক্রবার বিকেলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
র্যা ব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যা ব-২-এর গোয়েন্দা দল আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে সমাজসেবা অধিদপ্তরে উত্তর পাশে আগারগাঁও নিউ কলোনি কবরস্থানের ফটকের সামনে সন্দেহজনকভাবে মাসুদ রানা নামের এক যুবককে ঘোরাফেরা করতে দেখে। এরপর তাঁর দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাসুদ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।