অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার হাউলি রাজপুর গ্রাম থেকে গত শুক্রবার রাতে অস্ত্রসহ মো. বিল্লাল মণ্ডল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। বিল্লাল ওই গ্রামের খবির মণ্ডলের ছেলে। র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যা ব-৮-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়ি থেকে বিল্লালকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘরের পাশে খড়ের গাদা থেকে একটি ওয়ান শুটারগান ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়। রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, এ ঘটনায় গতকাল শনিবার র্যা ব বাদী হয়ে মামলা করেছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি