অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে মো. নাছির (৩৫) নামের এক ব্যক্তিকে একটি এলজিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাছির পটিয়া উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকার বাসিন্দা। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।