অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলজোনা গ্রামের বাবা পাগলার আশ্রম থেকে মঙ্গলবার ভোরে আগ্নেয়াস্ত্রসহ এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম শ্রীকান্ত কুমার বিশ্বাস। তিনি একই গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য। তাঁর কাছ থেকে একটি রিভলভার, একটি শাটারগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়। পাংশা থানার এসআই কামাল হোসেন ভূঁইয়া জানান, শ্রীকান্তের বিরুদ্ধে দুটি ডাকাতি, একটি অস্ত্র ও একটি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি