প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা শহরের ‘তাইজেল বাহিনী’র প্রধান তাইজেল ইসলাম ওরফে তাজুলকে (২৭) অস্ত্রসহ গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাজুল পাংশার কুড়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাইজেল বাহিনীর সদস্যরা গত সোমবার সন্ধ্যায় শহরের মদিনা ক্লিনিকের পেছনে একটি মেহগনিবাগানে গোপন সভা করছিলেন। তখন অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি শাটারগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মিয়া জানান, তাজুলের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
রাজবাড়ী প্রতিনিধি