অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। যুবকের নাম বাবলু সরদার (৩২)। তিনি একই গ্রামের জিতেন সরদারের ছেলে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ (ডিবি), পাংশা থানা ও কসবামাজাইল ফাঁড়ি যৌথভাবে শনিবার রাতে অভিযান চালায়। অভিযানে সন্ধ্যায় ছাত্তারের মোড় এলাকা থেকে সাত মামলার আসামি বাবলুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী বহলাডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে মাটি খুঁড়ে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করে পুলিশ। রাজবাড়ী প্রতিনিধি