অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি পাইপগান, তিনটি কার্তুজসহ মহসীন আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনার সেতুসংলগ্ন যুবায়ের সরদারের বাড়ির পাশ থেকে মহসীনকে গ্রেপ্তার করা হয়। তিনি কালীগঞ্জ থানার রহমতপুর গ্রামের বাসিন্দা। র্যাব-৬-এর উপপরিচালক মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে র্যাব সদস্যরা চুনার সেতুসংলগ্ন এলাকা থেকে তিনটি পাইপগান, তিনটি কার্তুজসহ মহসীন আলীকে গ্রেপ্তার করে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা