অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশায় অস্ত্রসহ মোহাম্মদ রোমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিষ্ণুপুর বেড়াচকি গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। রোমান বিষ্ণুপুর বেড়াচকি গ্রামের দুরুল হুদার ছেলে। পোরশা থানার ওসি মোসাব্বেরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিষ্ণুপুর বেড়াচকি গ্রামে রোমানদের বাড়িতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়ি তল্লাশি করে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
নওগাঁ প্রতিনিধি