অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী এলাকার একটি মৎস্য ঘের থেকে একটি ওয়ান শুটারগানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন উপজেলার গোপীনাথপুর গ্রামের কবিরুল ইসলাম, সুমন পোদ্দার ও মুরারীকাটি গ্রামের আশরাফুল ইসলাম। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ যুগিখালী এলাকার সুমন পোদ্দারের মৎস্যঘেরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার ও তাঁদের গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা