প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে গত শনিবার রাতে এক যুবককে আগ্নেয়াস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম শাকিল আহমেদ (২৪)। তিনি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা এলাকার বাসিন্দা। পুলিশ তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। ডিবির ওসি মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।