অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পবা উপজেলার কাটাখালি পৌর এলাকা থেকে গতকাল বুধবার তিনটি বিদেশি পিস্তল ও ১২টি গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ গ্রেপ্তার হওয়া মনসুর উদ্দিনের (২৫) বাড়ি পুঠিয়ার গোপালহাটি এলাকায়৷ মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, বিকেলে কাটাখালি এলাকায় মনসুর উদ্দিনের মোটরসাইকেল তল্লাশি করে একটি ব্যাগে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পিস্তল ও গুলি পাওয়া যায়৷