অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর থানার পুলিশ অস্ত্র ও মোটরসাইকেলসহ ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে সেহরির সময় উপজেলার হরিপুর ইউনিয়নের ধড়ইল সেতুর পাশ থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জহুরুল ইসলাম (৩৫), পৌরসভার দোলং মহল্লার বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী সাগর (২৮) এবং ভাঙ্গুড়া উপজেলার শাহানগর গ্রামের রবিউল করিম (৩৩)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থাকা পুলিশ জাপানি চাপাতি, দেশি ছুরি ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।