অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত শুক্রবার দৌলতদিয়া ঘাটের একটি নৈশকোচে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ মোকতার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আলী নূর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোকতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির একজন সক্রিয় সদস্য। এ ঘটনায় মোকতারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।