অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা কাঁচখোলা ব্রিজের পার্শ্ববর্তী এলাকা থেকে গত সোমবার রাতে একটি দেশি কাটা বন্দুক ও ৩২ ইঞ্চি লম্বা একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামের মুন্না (৪৮), লিটন (২৪) ও ইসমাইল (২৩)। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফছিহুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।